দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।স্বর্ণের আজকের বাজারদর—• ২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকা  • ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৬,৪৯৬ টাকা  • ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৫৯,৮৫৫ টাকা  • সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩২,৭২৫ টাকা  বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ Read more

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারী রেলষ্টেশনের প্লাটফর্মে ট্রেনের সামনে লাফ দিয়ে  শাহজালাল আলী (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে Read more

লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা
লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা

লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেন (২৫) ঘটনাস্থল থেকেই Read more

দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা
দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন