যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রথম ৯ মাসে প্রায় ৮০ হাজার নন–ইমিগ্র্যান্ট (অভিবাসনপ্রত্যাশী নয় এমন) ভিসা বাতিল করেছে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর থেকেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করার জন্য একাধিক নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশের পরপরই ওয়াশিংটনসহ সারা দেশে পুলিশ, কাস্টমস পুলিশ ও আধাসামরিক বাহিনীর অংশগ্রহণে অভিবাসনবিরোধী অভিযান শুরু হয়।বাতিল হওয়া এই ৮০ হাজার ভিসার মধ্যে সবাই নথিবিহীন অভিবাসী ছিলেন না, অনেকে বৈধ খণ্ডকালীন ভিসাধারীও ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাতিল হওয়া ভিসার একটি বড় অংশ ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৬ হাজার লোকের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে। ১২ হাজার জনের ভিসা বাতিল করা হয়েছে হামলা বা সহিংসতার অভিযোগে। এছাড়া ৮ হাজার জনের ভিসা বাতিল হয়েছে চুরির অভিযোগে।রয়টার্সকে এক কর্মকর্তা জানান, বাতিল হওয়া ভিসাধারীদের প্রায় অর্ধেকই এই তিন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।এছাড়া গত আগস্টে প্রায় ছয় হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করা, আইন ভঙ্গ করা ও ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করার প্রক্রিয়া মন্ত্রণালয় অব্যাহত রাখবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নির্দেশ করে, যুক্তরাষ্ট্র এখন থেকে অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ভিসা দ্রুত বাতিল করার নীতি কঠোরভাবে অনুসরণ করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু
আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক শিশুর নিহত হয়েছেন।নিহত শাহীন উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী
ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ
গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও টেস্ট বাণিজ্য, দুর্নীতি এবং অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন Read more

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারে কর্মরত ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা.ইসমত আরা পারভীন তানিয়ার বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন