ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, সবার আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথ চলতে চেষ্টা করবো। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। এর আগে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমকের সুরে কথা বলেছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি। বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পোস্টে গণেশ বলেন, প্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা জানবেন। ব্যক্তিগতভাবে আমি স্থান-কাল-পাত্রভেদে অত্যন্ত সতর্ক, সৎ ও মার্জিতভাবে নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করি এবং নিজের মত প্রকাশের পূর্বে অন্যের মতামত শোনাকে সর্বদা প্রাধান্য দেই। কিন্তু ঠিক কোন অবস্থার প্রেক্ষিতে এবং কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে সামনে-পেছনে না তাকিয়ে প্রতিবাদে সরব হতে হয় সেটি প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই অনুধাবন করতে পারেন বলেই আমার বিশ্বাস।তিনি আরও বলেন, আর দুর্জন যে বিদ্বান হলেও সদা পরিত্যাজ্য, যুগে যুগে দুর্জনদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডই তা প্রমাণ করে এসেছে। যার কোনো ব্যতিক্রম এখনো দেখা যাচ্ছে না। দিনশেষে প্রতিবাদের ভাষা নিয়ে মতভেদ থাকতেই পারে। তবুও আপনাদের সবার আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথ চলতে চেষ্টা করবো। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ জুলাই: নামাজের সময়সূচি
১৬ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৬ জুলাই ২০২৫ ইংরেজি, ১ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২০ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

টোল আদায়ে অনিয়ম, স্বেচ্ছাসেবকলীগ নেতার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
টোল আদায়ে অনিয়ম, স্বেচ্ছাসেবকলীগ নেতার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে টোল আদায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ। বাজারটির বর্তমান ইজারাদার Read more

ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম ব্যবহার করে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নজরে এসেছে অভিনেতার।এমন স্পর্শকাতর Read more

বিদেশে পাঠানো কর্মীদের ৮০ ভাগ সমস্যা দেশেই তৈরি হয়: পররাষ্ট্র উপদেষ্টার
বিদেশে পাঠানো কর্মীদের ৮০ ভাগ সমস্যা দেশেই তৈরি হয়: পররাষ্ট্র উপদেষ্টার

এবার দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে Read more

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট হয়ে গেছে’
‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট হয়ে গেছে’

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই হয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন