কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দী অবস্থায় এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত কামাল উদ্দিন (দূর্জয়) জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মনখালী এলাকার সিদ্দিক আহমদের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) রাত ১১টার দিকে কামাল উদ্দিন বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ দুপুরে স্থানীয়রা খালের পানিতে ভেসে থাকা একটি বস্তা দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে খালের মধ্যে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, মরদেহটি গলাকাটা অবস্থায় রয়েছে। পরে স্বজনরা সেটি কামাল উদ্দিনের বলে শনাক্ত করেন।এরই মধ্যে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই দুর্জয়।এদিকে, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনীতিক হিসেবে পরিচিত কামাল মেম্বারের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনেও বইছে প্রতিক্রিয়ার ঢেউ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক ও নিন্দা প্রকাশ করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত
চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত

আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। এটি তাদের নবম শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও নিজেদের মেডেল বা Read more

লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা
লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

রাজধানী ঢাকার সড়কে প্রায়ই চোখে পড়ে লক্কর-ঝক্কর বাস। মাঝেমধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার Read more

আজ ০৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করল রাশিয়া-উ. কোরিয়া
প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করল রাশিয়া-উ. কোরিয়া

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ জুলাই থেকে Read more

নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর
নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা Read more

লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত
লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (২৯ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন