সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের বাহিরগোলা শেখ প্লাজাস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি ও সার ব্যবসায়ী ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল পূর্বক ইউনিয়ন ভিত্তিক  তিনজন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রনয়ণ করা হয়েছে তা বাতিল ও বিসিআইসি ডিলারদের কমিশন বাড়ানো দরকার। একই সথে মাঠ পর্যায়ে সারের যে চাহিদা দেয়া হয় সেই চাহিদার যৌক্তিক বরাদ্দ প্রদানের দাবি জানানো হয়। এছাড়াও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু, সহসভাপতি নজরুল ইসলাম খান, সাবেক নর্দাণ রিজিয়নের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএফ’র কার্যকরী সদস্য মোজাহিদুল ইসলাম দুদু সহ জেলার বিসিআইসি ডিলারগণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জানা গেছে, উত্তরবঙ্গের ১৬ জেলায় একযোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর

কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র Read more

বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা
বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা

আর কয়েক মাস পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলে কারা Read more

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল) এর আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর Read more

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল Read more

বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ
বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ

পরিবার গঠনের ওপর উৎসাহ দিতে প্রতিষ্ঠানের কর্মীদের ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন