পরিবার গঠনের ওপর উৎসাহ দিতে প্রতিষ্ঠানের কর্মীদের ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আল হাবতুর গ্রুপে কর্মরত আমিরাত নাগরিকদের জন্য এই অনুদানের ঘোষণা দিয়েছেন দুবাইয়ের ধনকুবের ও আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর। এমনকি বিয়ের পরবর্তী ২ বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদান দিগুণ করা হবে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা। পোস্টে তিনি বলেন, ‘বিবাহ ও পরিবার গড়ে তোলা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। কারণ এর মাধ্যমে জাতি গড়ে ওঠে এবং কমিউনিটি টিকিয়ে থাকে। তিনি বলেন, আমাদের সরকার যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করার জন্য সহায়তা দিয়ে আসছে। তবে নাগরিকদের বিবাহ এবং পরিবার গড়ে তোলার জন্য সবার পক্ষ থেকে বাস্তব উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। দুবাইয়ের এই ধনকুবের আরও বলেন, এই পরিপ্রক্ষেতি আমি ঘোষণা করছি চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত যেকোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহ করার সিদ্ধান্ত নেবে, তাদের আমি ৫০ হাজার দিরহাম অনুদান দেব। পাশাপাশি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই সহায়তা দ্বিগুণ করা হবে। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার প্রায় ১৫ শতাংশ।দেশটির ফেডারেল এবং স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিকভাবে সহায়তা করে আসছে এবং সরকারি ও বেসরকারি খাতের অর্থনৈতিক বিষয়ে তাদের ভূমিকা বাড়াতে কাজ করছে।তথ্যসূত্র: খালিজ টাইমসএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড Read more

পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার ক্ষেত থেকে সূর্য বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৬ মে) রাত সোয়া Read more

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী Read more

নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন