ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে সদস্যদের ভোটগ্রহণ শুরু করেছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি। লিভারপুলে পার্টির বার্ষিক সম্মেলনে ইসরায়েলের ওপর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে এ ভোটগ্রহণ চলছে।‘পিস ইন দ্য মিডল ইস্ট ২’ শিরোনামের এই প্রস্তাব প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন ও ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়েছে। প্রস্তাবে জাতিসংঘ কমিশন অব ইনকোয়ারির সাম্প্রতিক রিপোর্ট গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে।সর্বশেষ এক জরিপে দেখা যায়, লেবার পার্টির ৭২ শতাংশ সমর্থক ইসরায়েলের ওপর সামরিক নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন।প্রস্তাবের পক্ষে লেবার এমপি রিচার্ড বারগন জানান, আমরা শুধু শোক প্রকাশ নয় বরং কার্যকর পদক্ষেপ চাই। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই গণহত্যা বন্ধ করতে হবে।সম্প্রতি ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া চলতি মাসেই ইসরায়েলে অস্ত্র রপ্তানির ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য, যদিও কিছু গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশ এর আওতার বাইরে রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে Read more

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূণ‍্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন

কলম্বিয়ায় বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে Read more

ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’
ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’

বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের শক্তিশালী টি-সেল শনাক্ত করেছেন, যা একাই বিভিন্ন Read more

How Free OnlyFans Accounts Make Money: A Practical Guide
How Free OnlyFans Accounts Make Money: A Practical Guide

Understanding the Free‑OnlyFans Business ModelCore Revenue Streams: How Do Free OnlyFans Accounts Make Money?Tips to Maximize Earnings on a Free Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন