খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল) এর আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করলে বাঘাইহাট জোনের সেনা টহলদল নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাবমেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড অ্যামোনিশন (DDG Jooe), ১৭টি খালি খোসা (DDG Jooe), ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, ১টি মটরোলা সেট (Talkaboy-T5428), ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্মবেন্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করে।বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় বাঘাইহাট জোন (৬ বেঙ্গল) এর টহলদল গতকাল রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। পরবর্তীতে ভোর সাড়ে চারটার দিকে সেনা টহলদল নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।এছাড়াও তিনি জানান, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, তাঁদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিন রাত নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

ভোলার চরফ্যাশনের পৌর সদরে জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল দিয়ে সংখ্যালঘু পরিবারের ৩ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ জমি জবরদখল করে Read more

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি
সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের সব Read more

লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল Read more

শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান
শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান

ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে তারা জোর দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন