বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার হবিগঞ্জ জেলায় ৬৬১টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা ১৮টি বৃদ্ধি পেয়েছে, যা জেলার উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদীয় দুর্গোৎসব।পূজাকে ঘিরে জেলার প্রতিটি প্রান্তে পূজারি ও ভক্তদের মাঝে এখন উৎসবের এক ভিন্ন আমেজ বিরাজ করছে। জেলাজুড়ে ৬৬১টি মণ্ডপের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৪১টি, হবিগঞ্জ পৌরসভায় ৩৬টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ও পৌরসভায় ১৯টি, আজমিরীগঞ্জে ৩৫টি, মাধবপুরে ১১৫টি, চুনারুঘাটে ৮৫টি, নবীগঞ্জে ৯৩টি, লাখাই উপজেলায় ৬৬টি, বাহুবলে ৫২টি এবং বানিয়াচং উপজেলায় সর্বোচ্চ ১১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এবারের দুর্গোৎসব যেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। সবার সহযোগিতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের বাসিন্দা সুমন রায় মন্তব্য করেন, ‘দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শুভ শক্তির জয়গাথা। ধর্ম, শিল্প, সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটে এই উৎসবে। পূজার সফলতা নির্ভর করে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর।’জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু জানান, প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতে প্রতিমাগুলোকে জীবন্ত করে তুলছেন। মণ্ডপ সাজসজ্জার কাজ শেষ হলেই পূজার উৎসবমুখর পরিবেশ পরিপূর্ণ রূপ পাবে। তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আমরা আশাবাদী, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানিয়েছেন, তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘পূজাকে নির্বিঘ্ন করতে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ Read more

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর Read more

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির Read more

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের
‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া বহুল আলোচিত সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর Read more

বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে
বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে

বিপিএলের আসন্ন আসরে নতুন বিদেশি মুখ হিসেবে যুক্ত হচ্ছেন নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত এই স্পিনারকে Read more

২৪ এপ্রিল: নামাজের সময়সূচি
২৪ এপ্রিল: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন