গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করা হয়েছে। এ সময় তারা লাঠি হাতে নিয়ে অফিসের সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।শনিবার (৩০ আগস্ট) বেলা ১২ টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাংচুর করা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে গণ জেলা গণঅধিকার পরিষদের উদ্যাগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাংচুর করে। এক পর্যায়ে অফিসের ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে।এ সময় বক্তব্য রাখেন, গণধিকার পরিষদের জেলা শাখার সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান এবং এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল ও ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘ঢাকায় গণধিকার পরিষদের সভাপতি নূরসহ শতাধিক নেতাকর্মীর উপর হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা দ্রুত হামলায় জড়িত সকলের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তা না হলে ২৪ ঘণ্টার মধ্যে কঠোর আন্দোলনে যাব।’টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ জানান, ‘আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। কিন্তু, আমাদের দেওয়া বাঁধাকে উপেক্ষা করে তারা এ হামলা চালায়। তবে, বর্তমানে পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি স্বাভাবিক আছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামীকাল Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার Read more

সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চোরাই পথে ভারত থেকে আনা ১টি কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কুকুর ও বিড়ালের ঔষধ জব্দ করেছে Read more

খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা Read more

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের সবাই দেশটির Read more

লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড
লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

লোহাগাড়ায় এক মাদকসেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে ৪৫ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন