পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। খবর জিও নিউজের। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, বান্নুর ডোমাইল পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সংশ্লিষ্ট জঙ্গিরা এই ব্যর্থ হামলা চালায়। হামলায় বেসামরিক ৫ জন প্রাণ হারান এবং চারজন গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্রগুলো জানিয়েছে, ঘটনাস্থলে বর্তমানে নিরাপত্তা ও উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ সরানো, ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।সাম্প্রতিক এই সহিংসতার ঘটনাা নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানের পর ঘটলো। গত ২ দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব চা দিবস আজ
বিশ্ব চা দিবস আজ

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। চা প্রেমীদের দিন এটি। চাইলে দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত Read more

কুপিয়ে হত্যা: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার
কুপিয়ে হত্যা: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার

গ্রামটির সড়কগুলোতে যেন স্তব্ধ নীরবতা বিরাজ করছে। একটু সামনে এগুতেই দৃষ্টি পড়ে—অনেক নারী-পুরুষ ও শিশু একটি বাড়িতে ভিড় জমাচ্ছেন। বাড়ির Read more

ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ
ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ

ভারতে বাংলাদেশের ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে।জাতীয় নিরাপত্তা Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২
সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ Read more

ফতুল্লায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা
ফতুল্লায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে ইভান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার অক্টো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন