মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সাম্প্রতিক ইমিগ্রেশন বিভাগের প্রধান জাকারিয়া বিন শাব্বান এক ঘোষণায় জানিয়েছেন, বৈধ প্রবাসীদের কাউকে যেন কাজ না দেওয়া হয় এবং তাদের কাউকে বাসা ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা বাড়িওয়ালার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী বিদেশিরা দেশটির শ্রমবাজার ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এ কারণে রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, জোহর, পেনাং ও সাবাহ–সারাওয়াক অঞ্চলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। হাইওয়ে চেকপোস্ট, আবাসিক এলাকা ও কারখানা অঞ্চলে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।নতুন নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যে কেউ অবৈধ প্রবাসীকে আশ্রয় দেবে, বাসা ভাড়া দেবে বা কোনো প্রকার কাজের সুযোগ করে দেবে, তার বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী শাস্তি হবে জরিমানা ও কারাদণ্ড। একই সঙ্গে অনেক নিয়োগকর্তাকে কালো তালিকাভুক্তও করা হচ্ছে।সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় মালয়েশিয়ার শ্রমবাজারে বৈধ কর্মীরা সংকটে পড়েছেন। দেশটির সরকার বলছে, বৈধ ভিসা নিয়ে যারা কাজ করছে, তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশিদের আহ্বান জানানো হয়েছে, যারা এখনো বৈধকরণ প্রক্রিয়ায় আসেনি তারা যেন দ্রুত নিয়ম মেনে কাগজপত্র ঠিক করে নেয়।উল্লেখ্য, মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ অবৈধ অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয়। ফলে দেশটির কড়াকড়ি ও অভিযান বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষত যারা বৈধ কাগজপত্র সংগ্রহে ব্যর্থ হয়েছেন, তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।ইমিগ্রেশন বিভাগ আবারও সবাইকে সতর্ক করে বলেছে, ‘অবৈধকে সুযোগ দেবেন না, না হলে আপনার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি
ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। Read more

গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, জানালেন ট্রাম্প
গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, জানালেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’। বৃহস্পতিবার (০৯ Read more

নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের Read more

‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’
‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’

বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ Read more

আটপাড়ায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ‘শিশু ধর্ষক’
আটপাড়ায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ‘শিশু ধর্ষক’

নেত্রকোনার আটপাড়ায় শিশু ধর্ষণের চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ধর্ষক। এদিকে ঘটনা ধামাচাপা দিতে সক্রিয় একটি চক্র। অন্যদিকে শিশুটি Read more

অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার
অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়ে প্রচারিত মিথ্যা তথ্য নিয়ে করা মানহানি মামলার শুনানি অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন