‘স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা’ শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মনোয়ারা বেগম ও তার ছোট মেয়ে মুন্নি আক্তারকে নিজ কার্যালয়ে ডেকে চাল ও নগদ অর্থ সহযোগিতা করেন।ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, ‘সময়য়ের কণ্ঠস্বরে প্রকাশিত মানবিক সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসার পর মনোয়ারা বেগমের সাথে যোগাযোগ করা হয়েছে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-সন্তানকে হারিয়ে তিনি শোকাহত এবং সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। আমরা চেষ্টা করেছি পাশে দাঁড়ানোর। সমাজের আরও বৃত্তবান রয়েছেন, তারাও পাশে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি।’এর আগে সোমবার বিকালে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সময়ের কণ্ঠস্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মনোয়ারা বেগমের অসহায়ত্বের গল্প তুলে ধরে।সেখানে বলা হয়, রাজমিস্ত্রির কাজ করতো ছেলে। তার উপার্জন দিয়ে চলতো সংসার। প্রেমে ব্যর্থ হয়ে দুমাস আগে আত্মহননের পথ বেছে নেন একমাত্র ছেলে মুন্না হোসেন (২০)। ছেলের শোকে স্বামী নুর ইসলাম (৪২) মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীদের নিকট সহযোগিতা তুলে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়ার আগের দিন গলায় ফাঁস দেন তার স্বামীও।দুই মাসের ব্যবধানে স্বামী-সন্তানকে হারিয়ে এখন অসহায় ও দিশেহারা হয়ে পড়েছেন মনোয়ারা বেগম। স্বামীর রেখে যাওয়ার ভিটেমাটি আর ছেলের ১টি ছোট গরু ছাড়া সম্বল বলতে কিছুই নেই। ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে কী খাবে, কীভাবে চলবে সংসার সেই দুশ্চিন্তায় বাকরুদ্ধ তিনি। সংবাদে মনোয়ারা বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিবেশীরা।সহযোগিতা পেয়ে মনোয়ারা বেগম জানান, ‘ইউএনও সাহেব দুই বস্তা চাল ও নগদ ৫ হাজার টাকা সহযোগিতা দিয়েছেন। অনেকেই আমাদের খবর নিচ্ছেন। এজন্য সময়ের কণ্ঠস্বরকে ধন্যবাদ জানান তিনি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩ পৌষ ১৪৩২ বাংলা, ২৬ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে সদর উপজেলার দু' প্রতিষ্ঠানকে ৬৫ Read more

পাম অয়েলের দাম লিটারে কমল ১৯ টাকা
পাম অয়েলের দাম লিটারে কমল ১৯ টাকা

দেশের বাজারে পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে Read more

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা। মঙ্গলবার Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র Read more

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন