ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে (২০) শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী ইমরান ফকির (৩৩)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।সাজাপ্রাপ্ত ইমরান ফকির ফরিদপুরের মধুখালী পৌরসভার উলুখালী মহল্লার বাসিন্দা। নিহত দিলরুবা বেগম একই উপজেলার মথুরাপুর দেউল এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে।মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের মে মাসে পারিবারিকভাবে ইমরান ও দিলরুবার বিয়ে হয়। বিয়ের সময় ইমরানের জন্য গহনা, স্বর্ণের চেইন, আংটিসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই ইমরান, তার ভগ্নিপতি আলমগীর হোসেনসহ পরিবারের সদস্যরা এক লাখ টাকা যৌতুকের জন্য দিলরুবা ও তার বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।যৌতুকের টাকা না পাওয়ায় দিলরুবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে ইমরান অন্যত্র বিয়ের প্রস্তুতিও নেন। পরে ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে ঘরের ভেতর নির্যাতনের পর শ্বাসরোধ করে দিলরুবাকে হত্যা করা হয়।পরদিন ৬ আগস্ট নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে জামাতা ইমরান ফকির, তার দুই ভাই সাইফুল ফকির ও রবিউল ফকির এবং ভগ্নিপতি আলমগীর হোসেনকে আসামি করে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।তদন্ত শেষে ওই বছরের ১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল কালাম আজাদ ইমরান ফকিরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া জানান, আদালতে প্রমাণিত হয়েছে যে ইমরান ফকির স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। যদিও দেরিতে হয়েছে, তবে ন্যায়বিচার মিলেছে। অপরাধ করলে একদিন না একদিন বিচারের মুখোমুখি হবেই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত Read more

তৃতীয়বারের মতো পিএফএ বর্ষসেরা সালাহ
তৃতীয়বারের মতো পিএফএ বর্ষসেরা সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে লিভারপুলের। গত ২০২৪-২৫ মৌসুম জিতে চার বছর পর শিরোপা উদ্ধার করেছিল আন্দ্রে স্লটের Read more

বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার Read more

পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 
পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 

রেস্তোরাঁয় প্রবেশের শুরুতেই সাইনবোর্ডে বড় করে লেখা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি হাউজ। একই দোকানের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো Read more

জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ
জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ

জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন