চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক মাহবুব আলম এবং এর আগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদাম মালিক মাহবুব আলম এবং শনিবার রাতে দুই শ্রমিকসহ ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়।গুদাম মালিক মাহবুব আলম বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে। নিহত দুই শ্রমিক হলেন মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। তাঁদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করে আসছিলেন।এর আগে গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহবুব আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গুদাম মালিক মাহবুব আলমের মৃত্যু হয়। এলাকায় লাশ আনার আইনি প্রক্রিয়া চলমান। শ্রমিকদের লাশ দাফন করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিআর খাইনা কাউকে খাইতেও দিব না: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
টিআর খাইনা কাউকে খাইতেও দিব না: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার ধানের শীষ পক্ষে গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সকাল Read more

ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের সালথা উপজেলায় ফসলি জমিতে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা Read more

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমন্ডল এলাকায় রাধাগোবিন্দ সার্বজনীন Read more

যুবকের কান্না দেখে গলল হৃদয়, সব ফিরিয়ে দিল ছিনতাইকারী
যুবকের কান্না দেখে গলল হৃদয়, সব ফিরিয়ে দিল ছিনতাইকারী

যুবকের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার পর তার কান্না দেখে সব ফিরিয়ে দিয়েছে এক ছিনতাইকারী। পাকিস্তানে এমন একটি ভিডিও Read more

বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড
বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন