রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মডার্ন মোড় ব্লকেড কার্যক্রমে অংশ নেন।এ সময় শিক্ষার্থীদের ‘লাশ লাগলে লাশ নেয়’, ‘রংপুরে বাজেট দে’, ‘জীবন লাগলে জীবন নে’, ‘রংপুরে বাজেট দে’, ‘ইন্টারিমে দালালেরা হুশিয়ার সাবধান’, ‘মুলা না বোতল’, ‘বোতল’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামমাত্র কয়েকটি অনুষদ নিয়ে চলে। এখানে অডিটোরিয়াম নেই এবং টিএসসি নেই। আমরা মানসম্মত শিক্ষা চাই। আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা একটি স্বতন্ত্র কমিশন চাই।’আরেক শিক্ষার্থী রিয়া মুর্মু বলেন, ‘আমরা এতদিন যে বৈষম্য দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে, আমরা দেখতে চেয়েছিলাম উত্তরবঙ্গের বৈষম্য দূর হবে। কিন্তু আমরা দেখছি একই কায়দায় এই অন্তর্বর্তী সরকার একইভাবে উত্তরবঙ্গকে বাজেট বৈষম্য এবং শিক্ষা ক্ষেত্রে বাজেট বৈষম্য দেখতে পাচ্ছি।’মডার্ন ব্লকেডে তারা দুই দফা দাবি তুলে ধরেন: উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে এবং উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।এছাড়াও, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে।আগামী কর্মসূচিউত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল আবু সাঈদ চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসক কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এই উদ্দেশ্যে আবু সাঈদ চত্বর থেকে ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই
আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই

সিএনজি চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পায়ের রগ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সোমবার Read more

শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম
শহীদ আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি Read more

মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা
মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, মানুষ হুজুরদের কাছ থেকে Read more

যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি
যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে আগামী বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে  প্রস্তুত রয়েছেন Read more

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো Read more

বেনাপোল বন্দর দিয়ে দুই সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি বন্ধ
বেনাপোল বন্দর দিয়ে দুই সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি বন্ধ

দেশের পেঁয়াজ চাষিদের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে আগের আমদানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন