নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিকরূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিভিন্ন শ্রেণির বইয়ে থাকা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সংক্ষিপ্ত হচ্ছে। শেখ হাসিনার নামের আগে বসছে ‘স্বৈরাচারী শাসক’। একাদশ-দ্বাদশ শ্রেণির বইয়ে যুক্ত হচ্ছে রাতের ভোট ও ডামি নির্বাচনের তথ্য।বিশেষ করে অষ্টম, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা, ইংরেজি, ইতিহাস, পৌরনীতি ও সুশাসনসহ বেশ কিছু বইয়ে বড় সংযোজন বা বিয়োজন হচ্ছে। এ ছাড়া অন্য প্রায় সব শ্রেণির বইয়ের কনটেন্টে ছোটখাটো পরিবর্তন হচ্ছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে।গত সোমবার এনসিটিবিতে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদনসংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম কমিটির (এনসিসি) সভা অনুষ্ঠিত হয়।সভায় অংশ নেওয়া জাতীয় শিক্ষাক্রম কমিটির কয়েকজন সদস্য জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন পুস্তক পর্যালোচনায় জড়িত শিক্ষকসহ বেশ কয়েকজন পাঠ্যবই থেকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব দেন।তবে বেশ কয়েকজন কর্মকর্তা ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেন। তাঁরা ভাষণ রেখে সংক্ষিপ্ত করার পক্ষে মত দেন। এ নিয়ে সভায় কিছুটা বাগবিতণ্ডাও হয়। তবে শেষ পর্যন্ত ভাষণ সংক্ষিপ্ত করার ব্যাপারে বেশির ভাগ সদস্যই একমত হন।মাধ্যমিকে অষ্টম শ্রেণির বাংলা বইয়ে ৭ মার্চের ভাষণ রয়েছে। এনসিটিবির শিক্ষা ও সম্পাদনা শাখার প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, ‘৭ মার্চের ভাষণ নিয়ে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। সেখানে এনসিটিবির কর্মকর্তা ছাড়াও বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন। ওই কমিটি যেভাবে মত দেয়, সেভাবেই আমরা ভাষণটি রাখব। মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বইয়ের কনটেন্টে কিছু পরিবর্তন আসছে। এ ছাড়া একাদশ-দ্বাদশ শ্রেণির বইয়ে প্রকৃত স্বরূপ তুলে ধরতে বলা হয়েছে।’সূত্র জানায়, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্যে ‘আমাদের নতুন গৌরবগাথা’ গদ্যটি সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবকারী মনে করছেন, গদ্যটিতে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কৌশলে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। অপরাধী ও অনুঘটকদের নাম ও কার্যকলাপ চতুরতার সঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে। গদ্যে ব্যবহৃত কিছু শব্দ পরিবর্তনেরও দাবি জানিয়েছেন প্রস্তাবকারী; যেমন—‘শাসক’, ‘দুর্বৃত্তবাহিনী’, ‘তার আছে দলীয় বাহিনী’ এবং ‘আন্দোলনকারী ছাত্র জনতা’ শব্দগুলোর পরিবর্তে যথাক্রমে ‘স্বৈরাচারী শাসক শেখ হাসিনা’, ‘আওয়ামী লীগ’ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী’ ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে।অষ্টম শ্রেণির বইয়ে ৭ মার্চের ভাষণ ছাড়াও হুমায়ুন আজাদ, আবদুল গাফফার চৌধুরীর মতো লেখকদের লেখা পর্যালোচনার প্রস্তাব করা হয়েছে। নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য অংশের ‘রহমানের মা’ গল্পটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ‘রহমানের মা’ বাংলাদেশের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। পাঠ্যবইয়ের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কনটেন্ট দেওয়া যাবে না। গল্পটি স্পর্শকাতর। এটি বাংলাদেশের বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীর সংস্কৃতি, জীবনাচরণ ও ধর্মবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর পরিবর্তে এসংক্রান্ত অন্য গল্প যুক্ত করা যেতে পারে।নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ নাটকের চেয়ে সাবলীল, শুদ্ধ ও রুচিশীল এবং ভাষাতাত্ত্বিক অনেক ভালো নাটক আছে বলে প্রস্তাব করেন কেউ কেউ। অশ্রাব্য ও কটু ভাষা-বাক্যের জন্য এটি বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নাটকটির সংলাপে বেশ কিছু গালি ব্যবহার করা হয়েছে। শিক্ষার পরিবেশ, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এটি অস্বস্তি তৈরি করবে বলে সভায় প্রস্তাব আসে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত ১৬ বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী অনেক ইতিহাসই পাল্টে দেওয়া হয়েছিল। একক ব্যক্তি বন্দনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন একক কোনো ব্যক্তি, নির্দিষ্ট একটি পরিবার কিংবা বিশেষ একটি রাজনৈতিক দলের একক সম্পত্তিতে পরিণত হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বইয়ে পরিবর্তন আনা হলেও উচ্চ মাধ্যমিকে এখনো হয়নি।২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির ইতিহাস, পৌরনীতি ও বাংলা বইয়ে এখনো বিতর্কিক বিষয়বস্তু যুক্ত রয়েছে। তবে আগামী বছরের বইয়ে যে দল বা যে নেতার যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে ঠিক ততটুকুই সম্মান দেওয়া হবে। অতিবন্দনার কোনো সুযোগ এখানে রাখা হবে না বলে এনসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের গল্প নিয়ে একটি অধ্যায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র জানায়, একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন বইয়ে আওয়ামী লীগ আমলের নির্বাচনের প্রকৃত তথ্য যুক্ত করা হচ্ছে। বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর রাতের ভোট ও ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের প্রকৃত তথ্য তুলে ধরা হবে। এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে (পাকিস্তান থেকে বাংলাদেশ) রাজনৈতিক নেতাদের ভূমিকা ও অবদানকে যৌক্তিকরূপে উপস্থাপন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি সংযোজন করা হবে। তৃতীয় অধ্যায়ে (রাজনৈতিক ব্যক্তিত্ব: বাংলাদেশের স্বাধীনতা লাভ) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে কনটেন্ট যুক্তকরণ এবং সব রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কিত আলোচনার পরিসরে সমতা বিধান করতে বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ে (বাংলাদেশের সংবিধান) পঞ্চদশ সংশোধনীর বিষয়ে বাস্তবানুগ আলোচনা সংযোজন করা এবং অষ্টম অধ্যায়ে (বাংলাদেশের নির্বাচনব্যবস্থা) ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রকৃত স্বরূপ তুলে ধরতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের Read more

ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ Read more

হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি
হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করা লাগবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে Read more

যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর সদর উপজেলার পাগলাদাহে যুবক শাহিদুর রহমান শহিদকে (৪০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ সামনে এ খুনের Read more

Casino DublinBet – guide complet, bonus, paiements et retrait
Casino DublinBet – guide complet, bonus, paiements et retrait

Découvrez dès maintenant le dublinbet casino online et profitez de nos offres exclusives dublinbet casino online.

৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস
৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার  (২১ এপ্রিল) তিনি মারা যান বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের কাসা সান্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন