কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার ধানের শীষ পক্ষে গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে হোমনা বাস স্ট্যান্ড বালুর মাঠ থেকে একটি গণ মিছিল বের হয়ে হোমনা চৌরাস্তা হয়ে পৌর মার্কেটে এসে শেষ হয়। এতে গণমিছিলটির নেতৃত্ব দেন ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এর আগে বাসস্ট্যান্ড বালুর মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমি নির্বাচিত হলে হোমনা ও তিতাস উপজেলায় কোনো সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। কোনো মাদক ব্যবসা থাকবে না। আমি নিজে যেহেতু টিআর খাইনা, কাউকে খাইতেও দিব না। তিনি আরো বলেন, বেকার যুবকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যার যার ধর্ম যেনো ঠিকমত পালন করতে পারে আমরা সে ব্যবস্থাও করবো বলে এমন মন্তব্য করেন তিনি।এ সময় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সী, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি মোল্লা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম সহ স্থানীয় বিএনপির  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজ আদায়
জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজ আদায়

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে Read more

ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার আওতায় রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার Read more

ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন