জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাষণ শুরু হবে।তবে কোন ব্যাপারে তিনি ভাষণ দেবেন সেটি স্পষ্ট করা হয়নি। এতে করে ভারতে বিভিন্ন গুঞ্জন ও গুজব ছড়িয়েছে।ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ধারণা করা হচ্ছে পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন মোদি। এছাড়া তার ভাষণে অন্যান্য বিষয়ও থাকবে।ভারত সরকার সম্প্রতি পণ্য ও সেবা করে সংস্কার এনেছে। বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। এবং বিলাসী কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে। যা কাল সোমবার থেকে কার্যকর হবে।রান্নার জিনিসপত্র থেকে ইলেকট্রনিক পণ্য, ওষুধ থেকে শুরু করে অটোমোবাইলের যন্ত্রাংশের দাম ভারতে আগামীকাল থেকে কমে যাবে। সবমিরিয়ে ৩৭৫টি পণ্যে কর কমানো হয়েছে।এছাড়া ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলতে পারেন তিনি। ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ফলপ্রসু না হওয়ায় এবং ভারত রাশিয়ার জ্বালানি তেল কেনায় দেশটির পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এছাড়া ট্রাম্প এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার করার পরদিন মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। এই ফি বৃদ্ধির বিষয়টি ভারতীয়দের ওপর ব্যাপক প্রভাব পড়বে। কারণ উচ্চজ্ঞানসম্পন্ন অনেক ভারত ভালো বেতনে যুক্তরাষ্ট্রে চাকরি করতে যান। কিন্তু এখন এই ভিসার জন্য ১ লাখ ডলার ফি আরোপ করে কার্যত ভারতীয়দের আসা আটকে দিয়েছেন ট্রাম্প। এছাড়া এই ফি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হবেন চীনের মানুষও।মোদি সর্বশেষ ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই সময় পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে সাধারণ মানুষকে বিস্তারিত জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরবানির গরু ঢাকায় নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খামারির মৃত্যু
কোরবানির গরু ঢাকায় নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খামারির মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী ফতেপুর গ্রামের গরুর খামারি মোহাম্মদ কোহিনুর শেখ (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (৩১ Read more

নেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা, নিহত ৩
নেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা, নিহত ৩

জমিসহ পারিবারিক ও অর্থ বিরোধের জেরে নেত্রকোনায় দু'পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও তিনজন আহত রয়েছেন। শনিবার Read more

মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়

টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো Read more

পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার ক্ষেত থেকে সূর্য বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৬ মে) রাত সোয়া Read more

সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন