লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় গেল কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ কিছু কঠিন দৃশ্যে ডামি ছাড়া নিজেই শুটিং করেছেন বলিউড ভাইজান। তেমনই একটি দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা।এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন সালমান। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন বলে জানা গেছে।লাদাখের শুটিং শেষ হওয়ায়, আগামী কয়েক দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েক দিন বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইতে হবে বলে জানা গেছে।মুম্বাইয়ে সেভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।ছবির শুটিং শুরু হওয়ার পর তার কিছু ঝলক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা। রক্তাক্ত সালমান। তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমানকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা। তাদের বক্তব্য, বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।এক অনুরাগী লিখেছেন, ‘সালমানকে এভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!’ আরেকজন লিখেছেন, ‘টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।’২০২৬ সালের আগস্ট মাসে ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!
এবার নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

নেপালের ধনগড়ি জেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সেই সুযোগে জেল ভেঙে পালিয়েছেন বহু বন্দি। এদিকে নেপালের Read more

জুলাই অভ্যূত্থানে শহীদদের স্মরণে গরু কোরবানি দিলেন ড. আব্দুল মঈন খান
জুলাই অভ্যূত্থানে শহীদদের স্মরণে গরু কোরবানি দিলেন ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের উদ্যোগে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদদের Read more

পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

সওয়াব অর্জনের অনন্য আমল পশু কুরবানি। হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয়েছিল। পরবর্তীতে কুরবানির Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের

গাজা যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী টু ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও Read more

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি
ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন