জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হলো ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল ‘জেকেকেএনআইইউ বিজনেস রিভিউ’।রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করে জার্নালটির ভলিউম ১, সংখ্যা ১, জুন ২০২৫ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ জার্নালের সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহমেদ। সম্পাদনা পরিষদে ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা, প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন, সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন। বহিস্থ সদস্য হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।জার্নালটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রথম সংখ্যাটিতে। জার্নালটির মূল্য নির্ধারণ করা হয়েছে দেশীয় পাঠকদের জন্য ৩০০ টাকা এবং বিদেশিদের জন্য ৫ মার্কিন ডলার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের জন্য ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক Read more

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা
ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে Read more

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) Read more

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে Read more

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক Read more

পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়
পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'পিআর কি খায়, না মাথায় দেয়। এত বছর রাজনীতি করি আমরা পিআর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন