বরিশাল নগরীর গ্যাসটাবাইন চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান এক তরুণী সহ পুলিশের হাতে আটক হন। পরে বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের পরিবার থানায় আসেন এবং সমোঝতার মাধ্যমে তরুণীকে বিয়ে করা থানা থেকে মুক্তি পান মেহেদী। পরে বিয়ের আশ্বাসে পরে চুক্তিনামায় স্বাক্ষর করে থানা থেকে মুক্তি মেলে।    থানা সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজার সংলগ্ন একটি বাসা থেকে এক তরুনী সহ মেহেদী হাসানকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। তারপর ১১ জন দুপুরে আটকৃত মেহেদীকে মেহেন্দীগঞ্জ থানা যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মেয়ে-ছেলে উভয় পক্ষ নিয়ে থানা এসে বিষয়টি বিয়ে করার সমোঝতা হয়। পরে ৩শ’ টাকার অঙ্গিকারনামায় উভয় পক্ষের পরিবারের স্বাক্ষরের মাধ্যমে এবং তরুরীকে বিয়ে করার পর মেহেদীকে ছেড়ে দেন থানা পুলিশ।বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই হুমায়ন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাংগালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান ও একই উপজেলার তরুণী ফাতেমা আক্তারকে বরিশাল নগরীর দপদপিয়ার গ্যাসটাবাইন বাজারের পাশে ফাতেমা নামে তরুণীর ভাড়া বাসা থেকে তাদেরকে হাতেনাতে ধরে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।এস আই আরো বলেন, ৫ মাস পূর্বে মেহেদীর সাথে ফাতেমা নামে তরুণীর পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সর্ম্পক। তাই মেহেদী বরিশালে আসেন ফাতেমার সাথে দেখা করতে। মেহেদীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠা তরুণী বরিশাল গ্যাসটাবাইন এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মা লিমিটেড এর ওষুধ তৈরি কারখানায় চাকুরি করেন।বুধবার (১১) দুপুরে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পরিবারের লোকজন থানায় আসেন। সেখানে বিএনপির ও ছাত্রদলের লোক ছিলো। থানায় বসে উভয় পক্ষের মধ্যে ছেলে-মেয়ের বিয়ের সিদান্ত হলের ৩শ’ টাকা স্টাম্পে স্বাক্ষরের মাধ্যমে স্বাক্ষীদের উপস্থিতিতে বরিশাল আদালত কম্পাউন্ডে এক এ্যাডভোকেটের চেম্বারে বসে বিবাহ শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসানকে ছেড়ে দেয় পুলিশ।  বরিশাল কোতয়ালী মডেল থানার অফির্সার ইনর্চাজ মিজানুর রহমান বলেন, এক যুবক ও তরুণীকে স্থানীয়রা ধরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এবং ছেলে মেয়ে পূর্ব পরিচিত থাকায় তারা বিয়ে করবে বলে জানালে উভয় পক্ষের কাছ থেকে লিখিত রাখা হয়। পরে উভয় পক্ষের পরিবারের লোকজন বিয়ের কাজ সর্ম্পূণ করে আসার পরে মেহেদীকে ছেড়ে দেওয়া হয়।  বিষয়টি জানতে মেহেন্দীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি শাহাদৎ সোহাগ ও অভিযুক্ত জাংগালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী হাসান এর মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলেও তারা রিসিভ করেনি।  এদিকে মেহেদী হাসান তরুণী সহ আটকের ঘটনায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া Read more

উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

কুড়িগ্রামের উলিপুরে তিনদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় Read more

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দিনাজপুর
কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দিনাজপুর

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শেষভাগে হঠাৎ করে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে Read more

কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার
কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার

কক্সবাজার সদরের পিএমখালীতে জসিম উদ্দিন মিসবাহ নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার
জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার

জামালপুরে পুলিশের ‘ডেভিল হান্ট, ফেইজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন