এশিয়া কাপের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই শ্রীলঙ্কার দেওয়া ১৬৮ রান টপকে ফেলে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাইয়ে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। এদিন একাদশে দুই পরিবর্তন নিয়ে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় দুই লঙ্কান ওপেনার। প্রথম পাঁচ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৪৪ রান। এরপর নিসাঙ্কা আউট হন ১৫ বলে ২২ রান করে।অন্যপ্রান্তে মেন্ডিস ২৫ বলে ৩৪ রান করে ফেরেন সাজঘরে। তার ইনিংসে ছিল একটি চারের সঙ্গে তিনটি ছক্কা। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে শেষদিকে দাসুন শানাকার মারমুখি ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগোতে থাকে লঙ্কানরা। তার ৩৭ বলে অপরাজিত ৬৪ রানে ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এছাড়া দুই উইকেট নেন মেহেদী হাসান। আর একটি উইকেট যায় তাসকিন আহমেদের ঝুলিতে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এতে কিছুটা চাপে পড়ে তারা। তবে অধিনায়ক লিটন দাস ও আরেক ওপেনার সাইফ হাসান ঠিকই রানের চাকা সচল রাখেন। লিটনের বিদায়ের পর সাইফ অবশ্য থেমে জাননি। একের পর এক দুর্দান্ত শট খেলেন তিনি। তুলে নেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৪৫ বলে ৬১ রান করে ক্ষান্ত হন সাইফ, হাঁকান দুটি চার ও দ্বিগুণ ছক্কা। এরপর চড়াও হন তাওহীদ হৃদয়। ফর্মে ফিরে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে বাংলাদেশকে জয়ের পথ দেখান হেসেখেলে। ৩৬ বলে সাইফের অর্ধশতক হয়, হৃদয় অর্ধশতক হাঁকান ৩১ বলে। জয় নিশ্চিত হওয়ার একটু আগে ৩৭ বলে ৫৮ রান করে থামেন চারটি চার ও দুটি ছক্কা হাঁকানো হৃদয়। জয়ের জন্য যখন ১ রান প্রয়োজন তখন জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে ৪ উইকেটের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা

মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ পাচ্ছেন না প্রকৃত চাষিরা। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেই কৃষক নয়। অভিযোগ উঠেছে, সাজানো কৃষক Read more

ববি শিক্ষার্থী শুভকে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ববি শিক্ষার্থী শুভকে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীকে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তার মাধ্যমে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের Read more

১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২২ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

আজেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার Read more

৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে Read more

৬ আগস্ট: নামাজের সময়সূচি
৬ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন