সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, দ্রুজ সম্প্রদায় ইসলাম ধর্মের একটি শাখাভুক্ত সংখ্যালঘু গোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে তাদের উপস্থিতি রয়েছে। সম্প্রদায়টির নিরাপত্তার অজুহাতে ইসরায়েল দুইদিনের ব্যবধানে সিরিয়ায় দ্বিতীয়বার হামলা চালাল।এর আগে, বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠেও ইসরায়েলি বাহিনী হামলা চালায়। টানা ২টি হামলা ইঙ্গিত দেয়, সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাস রয়েছে।রয়টার্স জানায়, সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার সুন্নি মতাদর্শ অনুসরণকারী ইসলামপন্থিদের দ্বারা গঠিত, যারা গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুন সরকার গঠন করে।নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার এই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তিনি দেশটির বিভক্ত অবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এটি সিরিয়ার ভেতরের রাজনৈতিক জটিলতা ও বিভক্তিকে আরও ঘনীভূত করতে পারে।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গত রাতে আমরা দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকট হামলা চালিয়েছি। এটি সিরিয়ার শাসকদের জন্য একটি স্পষ্ট বার্তা। দক্ষিণ দামেস্কে বাহিনী মোতায়েন বা দ্রুজদের প্রতি হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫
দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫

মাদারীপুরে রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। এসময় উভয় পক্ষের মধ্যে Read more

নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি

জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার Read more

রমেকে রোগীর শরীরে টিটেনাস শনাক্ত, আইসিইউ সেবা বন্ধ
রমেকে রোগীর শরীরে টিটেনাস শনাক্ত, আইসিইউ সেবা বন্ধ

রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার (২৩ জুন) Read more

চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না: হাসনাত আবদুল্লাহ
চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, একটি Read more

রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন