দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রবিবার (৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের পারিবারিক কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়। মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহর শাকিল এবং শ্রীপুর থানা পুলিশ।নিহত মফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের গত ১১ মে বিকেলে প্রতিপক্ষ একই গ্রামের মৃত এখলাস উদ্দিনের ছেলে আজাহার সিকদার, এহাসন সিকদার, আব্দুল কাদির সিকদার, শাহ আলমসহ তাদের সহযোগীরা বৃদ্ধের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। পরে স্বজনেরা তাকে মাওনা চৌরাস্তা নোভা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। পরদিন ১২ মে ময়নাতদন্ত ছাড়াই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করে স্বজনেরা।এ ঘটনায় নিহতের পুত্রবধূ পারভীন আক্তার প্রতিপক্ষ ও তাদের সহযোগীদেরকে আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় বাদী তার শশুরকে মারধর করে হত্যার অভিযোগ আনে। পরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ বৃদ্ধ মফিজ উদ্দিনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!
২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের Read more

গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন
গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ Read more

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন

ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মো. তোফাজ্জল মিয়া (৪৮) ও স্ত্রী জয়তুন বেগমকে গ্রেফতার করেছে ধামরাই Read more

সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত
সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত

‎রাজধানীর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে BBA Alliance-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে Job & Career Fair-2026।বুধবার (৭ জানুয়ারি) Read more

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন