জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করেন দলটির নেতারা।  এর আগে শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দলটি।এর আগে গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেসময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নিরপেক্ষ নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেওয়া হয়। তখন নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। প্রসঙ্গত, সম্প্রতি ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রশ্নে ৩ দফা বৈঠক করেছে বিএনপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল
নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের Read more

ভারতে ফের মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ
ভারতে ফের মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তিনি দেশটির একটি বেসরকারি মেডিক্যাল কলেজের Read more

নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?
নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন Read more

এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা
এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা

দেশে বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে Read more

কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ
কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন