কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে মদপান নিয়ে ইমদাদের সঙ্গে আব্দুর রহমান নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।ঘটনার পর স্থানীয়রা কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানান ওসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।নিহতের ছোট ভাই শামসু আলম অভিযোগ করে বলেন, ‘মদপান নিয়ে বিরোধের জেরে আব্দুস সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ, সৈয়দ আলমসহ কয়েকজন মিলে আমার ভাইকে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ভোর ৫টার দিকে স্থানীয়রা ইমদাদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই নিতে হবে। বৃহস্পতিবার (১১ Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Read more

হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম

হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি সহজ উপায় হলো Read more

আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা
আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা
ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

কিশোরগঞ্জের ভৈরবে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। আজ ভোরে শহরের পলাশের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন