পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৮২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (১১ মে) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১০ মে) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮২১জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি কুড়াল উদ্ধার করা হয়।পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে অলিভ রিডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে।রোববার (৬ এপ্রিল) শেষ বিকেলে সৈকতে Read more

আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট

পঞ্চগড় শহরের জালাসী এলাকায় তানিম অটো রাইস মিলের তরল বর্জ্য সরাসরি নির্গমনের কারণে ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই এলাকার Read more

ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা
ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা

ফিলিস্তিনের গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা। রবিবার (২৪ Read more

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ

ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।  একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে Read more

ঝুঁকিপূর্ণ শেল্টার সরানোর আশ্বাসে স্বস্তি কুয়াকাটায়
ঝুঁকিপূর্ণ শেল্টার সরানোর আশ্বাসে স্বস্তি কুয়াকাটায়

কুয়াকাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়ন্ত্রিত দীর্ঘদিনের জীর্ণ সাইক্লোন শেল্টার কাম ডাকবাংলো ভবন। আগামী ১৫ দিনের মধ্যে ভবনটি অপসারণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন