ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি রোধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৮ মে) বিকালে উপজেলার বেতুয়া লঞ্চঘাটে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় নৌবাহিনীর তত্ত্বাবধানে চেকপোস্ট স্থাপন করা হয়। বেতুয়া লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টোল আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট রিয়াদ হোসেন (ই), বিএন। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ঈদকে ঘিরে যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভাড়া গুনতে না হয়, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।’ তিনি আরও জানান, অসাধু চক্রের দৌরাত্ম্য ঠেকাতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে নৌবাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয় যাত্রীরা নৌবাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ভাড়া নিয়ে হয়রানি এবং চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ
বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ

সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ Read more

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের Read more

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান
মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে Read more

শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ

আফগানিস্তানের ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোতে এখনও চাপা পড়ে আছে অন্তত তিন থেকে সাড়ে তিনশ’ মরদেহ। দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না Read more

ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১ পরিবার
ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১  পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাততলা ভবন পাশের একটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন