বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর আদাবর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আয়েশা সিদ্দিকা ময়না আদাবর এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁনমিয়ার মেয়ে। তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ। মোহাম্মদপু জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, অভিযানে নিজ বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলাবিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে গ্রেফতার করা হয়েছে।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যাচাই বাছাইয়ের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে Read more

দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার
দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান Read more

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির
ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়ন করতে Read more

শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩
শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে ১ জন ও ফৌফদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জনসহ ৩ জন আসামি গ্রেফতার হয়েছে। রবিবার Read more

ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন