লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের ৭ বছর পার হলেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ১ কোটি ৮৭ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনটি নিজের জৌলুশ হারাচ্ছে। ভবনটি উপজেলা শহর আমিরাবাদ বটতলী ও উপজেলা পরিষদ থেকে কিছুটা দূরে হওয়ায় অনেকে আসতে চান না। এদিকে ভবনের বাইরে ময়লা আর দুর্গন্ধ। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিছুটা হামলার শিকার হয় ভবনটি। ফলে ভবনের ভেতরে থাকা অনেক আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাই ভবন থাকলেও ভবনটির কাজ নেই বলছেন স্থানীয়রা।উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা গেছে, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কোনো কমিটি না থাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।উপজেলার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের পাশে ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মাণ শুরু হয়। ২০১৮ সালের নভেম্বর মাসে সেটি উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লোহাগাড়া উপজেলার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়।উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে এই ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ১০ শতক জমির ওপর নির্মিত চারতলা ভিত্তির তিনতলা কমপ্লেক্স ভবনের তিনতলায় মুক্তিযোদ্ধাদের অফিস, মিলনায়তন, টয়লেট, লাইব্রেরি ও মিউজিয়াম রয়েছে।সরেজমিনে দেখা গেছে, নান্দনিক নকশায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বাইরে ময়লা আর দুর্গন্ধ। ভবনটি দেখার জন্য নেই কোনো কেয়ারটেকার। ফলে ভবনের চারপাশে ময়লা-অবর্জনায় ভরে গেছে।বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বর্তমানে কোনো কমিটি নেই। বর্তমানে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতির দায়িত্বে আছেন লোহাগাড়ার ইউএনও। তিনি বিষয়গুলো দেখভাল করছেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি বাজার থেকে একটু দূরে হওয়ায় মানুষ রুম ভাড়া নিতে আগ্রহ নেই।’লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘চেষ্টা করা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি চালুর জন্য। কিন্তু যাদের জন্য করা তারা কেউ কমপ্লেক্সে আসছেন না। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে রুমগুলো বরাদ্দ দেওয়া যেতে পারলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাণ ফিরে পাবে।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি
ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় Read more

যেভাবে বুঝবেন হিটস্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন, জেনে নিন প্রতিকার
যেভাবে বুঝবেন হিটস্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন, জেনে নিন প্রতিকার

শরীরের তাপ অতিমাত্রায় বেড়ে গেলে হিটস্ট্রোক হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সাধারণ দীর্ঘসময় ধরে গরম আবহাওয়াতে থাকার ফলে এরকম হয়।মার্কিন অলাভজনক Read more

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে ঢুকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশিরকে মারধরের ঘটনায় সাত সদস্যের তদন্ত Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল Read more

ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন