বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটক, প্রবাসী বা কূটনৈতিকরা এখান থেকেই বাংলাদেশের প্রথম চিত্র পান। কিন্তু বাস্তবতা হলো—এই চিত্র আজ বড়ই হতাশাজনক।ঢিলেঢালা নিরাপত্তা, সৌন্দর্যহীন অবকাঠামো, যাত্রীসেবার দুর্বলতা এবং ব্যবস্থাপনার অভাবে দেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।নিয়ম অনুযায়ী বিমানবন্দর এলাকায় হর্ন বাজানো নিষেধ। কিন্তু বাস্তবে চলছে উল্টো চিত্র। হর্ন বাজছে লাগাতার, ভিআইপি ও মিডিয়া গাড়ি থেকে শুরু করে সাধারণ গাড়ি পর্যন্ত কেউ মানছে না নিয়ম।অভ্যন্তরীণ নিরাপত্তায়ও ত্রুটি চোখে পড়ে। পর্যাপ্ত স্ক্যানিং ও তদারকি না থাকায় যাত্রীদের মধ্যে তৈরি হচ্ছে উদ্বেগ। এমনকি প্রবেশপথে র‌্যান্ডম চেকিং না থাকায় যেকোনো ধরনের ঝুঁকির সম্ভাবনাও থেকে যাচ্ছে।বিশ্বের আধুনিক বিমানবন্দরগুলোতে ঢুকলেই চোখে পড়ে গাছপালা, সৌন্দর্যবর্ধনের নিপুণ ছোঁয়া, নির্দেশনাসম্পন্ন ডিজিটাল সাইনবোর্ড, সুবিন্যস্ত পার্কিং। কিন্তু শাহজালালে প্রবেশ করতেই ধুলাবালি, ভাঙাচোরা ফুটপাত, অপরিচ্ছন্ন রাস্তা আর গ্লোরি বিহীন পরিবেশ যাত্রীদের চোখে লাগে বেদনাদায়ক।প্রবাসীদের একজন বলেন, ‘প্রতিবার দেশে ফিরলেই মনে হয় আমরা যেন পেছনে পড়ে আছি। বিমানবন্দরটা একটা দেশের মুখ, কিন্তু এখানে সে পরিচয়টাই নেই।’বিষয়টি নিয়ে জানতে চাইলে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (CAAB) একজন নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বিমানবন্দরে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলমান থাকার কারণে কিছুটা বিঘ্ন হচ্ছে। রাস্তায় পানি প্রতিদিনই পরিষ্কার করা হয়। আশা করি খুব শীঘ্রই এই সমস্যা থেকে আমরা উত্তরণ হতে পারবো।’বিমানবন্দরে যাত্রী সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি হওয়ায় কিছুটা সেবা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ। তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবছর যাত্রী যাতায়াতের ক্যাপাসিটি ৮০ লাখ হলেও গত বছর যাতায়াত করেছেন প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী। ফলে স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়েছে।’তিনি আরও বলেন, ‘লোকবল সংকট থাকায় সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরের আন্ডারপাস নির্মাণকাজ চলমান থাকায় ধুলোবালি এবং অতিরিক্ত লোকসমাগমের কারণে সাময়িক অসুবিধা দেখা দিচ্ছে।’যদিও কর্তৃপক্ষ আশাবাদী, তবে যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি এখনই নজরকাড়া পদক্ষেপ দাবি করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে বদ্ধপরিকর: ড. ইউনূস
সরকার স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে বদ্ধপরিকর: ড. ইউনূস

জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রোববার Read more

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত
জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত

জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শনিবার (৩১ মে) পশ্চিম জার্মানিতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় Read more

আমতলীতে জুয়া খেলার অপরাধে আটক ৩
আমতলীতে জুয়া খেলার অপরাধে আটক ৩

বরগুনার আমতলী পৌরসভার শ্মশানঘাট এলাকায় একটি স-মিলে অভিযান চালিয়ে জুয়া খেলাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।  শুক্রবার (১ আগস্ট) রাত Read more

জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন
জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী তিনজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ Read more

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।এতে বরিশাল শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন