ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোট ও ট্রলার নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাউন্ডবক্সে উচ্চ শব্দে গানের তালে তালে তারা রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র প্রদর্শন করে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা সদরের কুমার নদের প্রায় চার কিলোমিটার এলাকায় অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর ও তরুণরা এই মহড়া দেয়। বাইসাখালি, চণ্ডীদাসদী, আতাদী ও পূর্ব সদরদী এলাকায় এ সময় ব্যাপক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরের ঐতিহ্য অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনে কুমার নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার পর ঐ আয়োজন বন্ধ হয়ে যায়। পরে ২০০৯ সালে আবার চালু হলেও রাজনৈতিক প্রভাবের কারণে ২০১৮ সাল থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্থানীয় কিশোর-তরুণরা ট্রলার ও স্পিডবোট নিয়ে নিজেরাই উৎসব করে আসছে। তবে এ বছরই প্রথম অস্ত্রের মহড়া দিতে দেখা গেল।ঘটনার দুটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে স্পিডবোটে থাকা কিশোরদের দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। আরেকটি ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একটি ট্রলার নিয়ে ধাওয়া করলে কিশোররা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, ‘নৌকা বাইচ বন্ধ থাকলেও বিশ্বকর্মা পূজার দিনে কিশোর-তরুণরা প্রতিবছর মহড়া দেয়। তবে এ বছর কারা অস্ত্র প্রদর্শন করেছে, তা আমার জানা নেই।’ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘ঘটনার পর আমরা তাদের আটকের চেষ্টা করি। তবে কেউ ধরা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তারা মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার ও স্পিডবোট ভাড়া করে এখানে এসেছিল। বিষয়টি রাজৈর থানা পুলিশকে জানানো হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের নিচ থেকে আজ সোমবার সকালে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল Read more

খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ
খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

খাগড়াছড়ির রামগড় যৌথখামার নামক এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার Read more

কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক Read more

বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের
নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম Read more

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন