বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষাণী মোসা. লাইজু বেগম। এর আগে রবিবার (২২ জুন) দিবাগত রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল বাশার সওদাগর পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। কৃষাণী মোসা. লাইজু বেগম সওদাগর পাড়া এলাকার মো. জাফর ফরাজীর স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, কৃষাণী লাইজু বেগম ১ একর জমি লিজ নিয়ে করলা ও হাইব্রিড জাতের মরিচ চারা রোপণ করেন। তার খেতে ফলনও ভালো হয়েছে। পরে গতকাল রবিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আবুল বাশার কৃষাণীর ১ একর জমির সবজি গাছগুলো উপড়ে ফেলেছে। এতে তার আর্থিকভাবে ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপড়ে ফেলা গাছগুলো রোদে শুকিয়ে যাচ্ছে। ছোট ছোট করলা ও মরিচগুলোও শুকিয়ে গেছে। সবজি ক্ষেতে কান্নাকাটি করছিলেন কৃষাণী লাইজু বেগম। এ সময় স্থানীয় কৃষকেরা দাবি করেন, গ্রামের কোনো একটি বিষয়ের ঝগড়া নিয়ে উদ্দেশ্যমূলকভাবে একজন গরিব কৃষাণীর স্বপ্ন ও পরিশ্রমকে ধ্বংস করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। ভুক্তভোগী কৃষাণী মোসা. লাইজু বেগম বলেন, ‘আমি এনজিও থেকে ঋণ নিয়ে সবজি ক্ষেত করেছি। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে আবুল বাশার আমার জমির সব সবজি গাছ উপড়ে ফেলেছে। দিনরাত পরিশ্রমের পর খেতে ফলনও আসতে শুরু করেছে। ফলনও ভালো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সবজি বিক্রি করতে পারতাম। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সবজি গাছগুলো মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে। আমি এখন কিভাবে এনজিও ঋণ পরিশোধ করব? আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ অভিযুক্ত আবুল বাশার বলেন, ‘তারা বিষ দিয়ে আমার মুরগি মেরে ফেলছিলো। সেটা থানা পুলিশের মাধ্যমে সমাধান হয়েছে। সবজি গাছ উপড়ে ফেলার বিষয়ে আমি জড়িত না।’ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘এ বিষয়ে তালতলী থানা পুলিশকে আইনগত সহায়তা দেওয়ার জন্য লিখিতভাবে বলা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও Read more

রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার Read more

জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার
জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর হাশমত আলী। এরই মধ্যে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন