যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আবু বকর সিদ্দিককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার (যার ওজন ৬৯৭ গ্রাম) উদ্ধার করা হয়।আটক আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকা থেকে একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ১৯০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজারের মোট মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গত তিন মাস যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসএলে দল পেলেন সাকিব
পিএসএলে দল পেলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর Read more

বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর
বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর

এখন বর্ষাকাল। বিরামহীন বৃষ্টির কারণে বাউফল উপজেলার খাল, বিল, ডোবা, নালা পানিতে টুইটুম্বুর। এ সকল ডোবা নালায় প্রকৃতিকভাবে বেড়ে ওঠে Read more

মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে
মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে

ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির দায়ে বিধান রয় (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। Read more

জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ
জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ

সোমবার দুপুর থেকে ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগরে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। বৃষ্টিপাতের সাথে ঝোড়ো Read more

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি

বিচারের আগে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পর এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন