টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীকে বিয়ে করতে অনশন করছেন কবিতা (১৭) নামের এক কিশোরী। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কবিতা ও একই গ্রামের শামীম শেখের ছেলে রিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জেরে তারা একাধিক জায়গায় গোপনে দেখা সাক্ষাৎ করে এবং একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। তবে সম্প্রতি কবিতার পরিবার তার বিয়ে অন্যত্র দেয়ার উদ্যোগ নিলে বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হয়।এ অবস্থায় কবিতা গত ৩১ জুলাই রিফাতের বাড়িতে বিয়ের দাবি নিয়ে আসেন। কবিতার অভিযোগ, রিফাত ও তার পরিবার বারবার আশ্বাস দিলেও পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি আবার রিফাতের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন।কিশোরী কবিতা বলেন, রিফাতের সাথে আমি এক সাথে একই স্কুলে পড়েছি। সেখান থেকেই আমাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমরা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি। প্রাপ্ত বয়স্ক হলে আমরা বিয়ে করব। আমি এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হলে রিফাত কলেজে ভর্তি হয় আর আমি পরেরবার পরিক্ষা দিয়ে পাশ করি। তবুও আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে, প্রেমের সম্পর্কও রয়েছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ার খবর পেয়ে রিফাতকে বারবার চাপ দিলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে তিনি রিফাতের বাড়িতে গেলে আশ্বাস দিয়ে ফেরানো হয়। এরপর রিফাত তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়।কবিতার দাবি, ‘আমি শুধু রিফাতকেই চাই। দুই পরিবার যেন আমাদের বিয়ে মেনে নেয়।’এদিকে রিফাত ও তার বাবা শামীম শেখ বাড়িতে না থাকায়, এ বিষয়ে রিফাতের চাচা কদ্দুস বলেন, খবর পেয়ে রিফাতের বাবা ঢাকা থেকে আসতেছে। তিনি ফিরলে সবাই বসে মীমাংসা করা হবে।জানতে চাইলে রিফাতের মা বলেন, আমার ছেলের বিয়ের বয়স হয় নাই। ওরা ছোট মানুষ, না বুঝেই একটা সম্পর্কে জরাইছে। দুই পরিবারের মুরুব্বিরা বসে আইনানুযায়ী যে সিদ্ধান্ত নিবে আমি মেনে নিব।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার
মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার

বাংলা নববর্ষের শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।রোববার (১৩ Read more

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পদ থেকে Read more

নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতির হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট Read more

আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন
আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন

দুপুরের তপ্ত রোদে যখন বিরামপুরের রাস্তাগুলো খাঁ খাঁ করে, তখন প্যাডেল চালিত একটি আইসক্রিম ভ্যান নিয়ে ধীরলয়ে এগিয়ে চলে ১৪ Read more

জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন