কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি মদ্যপানে নৃত্যে মেতে ওঠা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে উপজেলার ধোবাজোড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওমর ফারুক ভূঁইয়া মিঠামইন উপজেলার ধোবাজোড়া গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। ফারুক ভূঁইয়ার উল্লেখযোগ্য পদ-পদবি না থাকলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মামাতো ভগ্নিপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে তার দাপট ছিল।এর আগে গত (০৬ জুলাই) সময়ের কণ্ঠস্বরে ‘জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য’ এ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।জানা যায়, মিঠামইন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূঁইয়াকে ঘাগড়া বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় গত ২৭ জুন জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান। জামিনে বেরিয়ে ওমর ফারুক ভূঁইয়া আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়ান এবং নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কাজে লিপ্ত হন। এদিকে তার ঘরের কাজকর্মে নিয়োজিত এক মেয়ে প্রায়ই ওমর ফারুকের নজরে পড়ে। গত (১০ জুলাই) সন্ধ্যার দিকে ওমর ফারুক ভূঁইয়া কাজের মেয়ে শাহানাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। এ ঘটনায় ওই কাজের মেয়ে বাদী হয়ে আজ শুক্রবার (১১ জুলাই) সকালে ওমর ফারুক ভূঁইয়ার বিরুদ্ধে মিঠামইন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।ওই মামলায় আজ দুপুরে উপজেলার ধোবাজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযোগ রয়েছে, অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সাংবাদিকসহ গ্রামবাসীর নামে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। গত (০২ জুলাই) স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে জামিন উদযাপনের ৪৮ সেকেন্ডের ওই ভিডিও চিত্রে শোনা যায়, ‘এমন জামিন করে খেতে হয় রে’ বলে তিনি মদের বোতল হাতে নেচে নেচে গান গাইছিলেন।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি ‘সময়ের কণ্ঠস্বরকে’ নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমান Read more

আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর বুধবার রাত থেকে সেখানে কারফিউ Read more

ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক
ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর Read more

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস Read more

আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন