পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলনকে আলোচনার টেবিলকে অসম্মান করা হিসেবে দেখছেন তিনি। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কারো ভুল রাজনীতির কারণে দেশে পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে। রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকতে হবে।আমির খসরু বলেন, এখনও আলোচনা চলছে। এর মধ্যে বেশির ভাগ ইস্যুতে ঐকমত্য হয়ে গেছে। এ অবস্থায় আন্দোলনের ডাক বিষয়ে জনগণের প্রশ্ন থেকে যাবে। আন্দোলনের কর্মসূচি দেয়ায় প্রমাণ হয় জামায়াত ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং নির্বাচনকে অগ্রাহ্য করছে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, আর যারা ভোট বানচালের ষড়যন্ত্র করবে, তারা দেশের মানুষের আস্থা হারাবে। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই।তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে উচিত দেশ ও গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করা এবং অস্থিরতা এড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া।বিএনপির এ নেতা বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যত সে বুঝে নেবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে
সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে

বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা, তার সঙ্গে কথা বলবো। কে কি বললো যায় আসে না। ফলে সীমান্তের Read more

সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

প্রায় ছয় বছর ধরে চলে নির্মাণ। কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, আধুনিক টিকিট Read more

বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সতর্কবার্তা ও এলাকাবাসীর Read more

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) তিনি ‘বাংলাদেশ Read more

বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু
বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জের বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি কার্ডধারী নির্ধারিত পর্যন্ত বরাদ্দ তেল পাবেন। বুধবার (০১ এপ্রিল) সকাল Read more

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান

তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরআগের টানা চারদিন আলোচনা হওয়ার পর এটি ব্যর্থ হলে আফগানিস্তানকে বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন