পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) আগুন গতকাল রাত সাড়ে বারোটায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। রবিবার সাড়ে সাতটায় রহস্যজনভাবে তাপ বিদ্যুৎকেন্দ্রের পরিত্যাক্ত মালামালে (স্ক্রাপ ইয়ার্ডে) এ আগুনের সূত্রপাত হয়। কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিট এবং নৌ বাহিনীর একটি ইউনিট ও ক্যাপটেন এসএম আরাফাতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চার ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের এ ঘটনায় আরএনপিএল এর তত্ত¡াবধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডিপুটি ম্যানেজার আমিনুল ইসলাম সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এই তদন্ত কমিটি। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রায় ৫’শ মিটার দূরত্বে অবস্থিত ২০ একর জমির ওপর স্ক্রাপ ইয়ার্ড শেডের আগুনে ১৪-১৫টি ডিউাট পোস্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে অন্তত: হাজার টন অব্যবহৃত লোহা, যন্ত্রাংশ নস্ট হয়ে যাওয়ার শংকা করছে কর্তৃপক্ষ। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ অব্যহত রয়েছে। পটুয়াখালী ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত¡বধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, মূল প্লান্টের কোন ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে আরও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার  (২৯ মার্চ) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে Read more

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ Read more

আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা Read more

কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের
কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের

মাদারীপুরের কালকিনিতে শেষ রাতে হামলা চালিয়ে  ঘরের জানালা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইউনুস সরদার নামের এক ব্যক্তির হাত কর্তন করেছে  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন