জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেলুয়ারচর গ্রামে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে চরম বিপাকে এলাকাবাসী। বেলুয়ারচর হযরত শাহ্ কামাল (রঃ) এর মাজার শরিফ পর্যন্ত এবং মজিদ মোড় হতে হযরত শাহ্ কামাল (রঃ) এর মাজার শরিফ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। সামান্য পরিমাণ বৃষ্টিতে জমি চাষের মতো হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তাটি বর্ডার সংলগ্ন হওয়ায় বিজিবি এর টহল দিতে পায়ে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। রাস্তার পরিবর্তে পার্শ্ববর্তী আবাদী জমির আইল/বাতর দিয়ে চলাচল করে থাকে, তাও এই বর্ষার মৌসুমে অসম্ভব। অত্র এলাকা দিয়ে পুশইন এর আশঙ্কা আছে। তাছাড়া এই অঞ্চলের লোকজনের যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তা। স্কুলগামী ছাত্র-ছাত্রীরা কাদায় পড়ে গিয়ে বই-পুস্তক ভিজে ফেলছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। শত শত ভক্তগণ মাজার শরিফে যেতে পারছেন না। এছাড়াও অত্র এলাকার সাধারণ কৃষক মাঠের ফসল আনা-নেয়ার কাজ করতে পারছেন না।পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ জানান, বেলুয়ারচর গ্রামের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করে, এতে চরম বিপাকে এলাকাবাসী।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে এবং দেওয়ানগঞ্জ উপজেলার কাঁচা রাস্তা সমূহ বিভিন্ন এলাকার জায়গায় বৃষ্টির পানি জমে চলাচলের ভোগান্তি সৃষ্টি করেছে। দ্রত রাস্তা গুলো সংস্কার করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য জীবননগর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক সাউন্ড সিস্টেমের উদ্বোধন Read more

ঝিনাইদহে পরকীয়ার বলি কৃষক ইসহাক, মূল আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে পরকীয়ার বলি কৃষক ইসহাক, মূল আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে কৃষক ইসহাক আলী (৭০) হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। নিহত ইসহাক আলীর পুত্রবধু নয়ন Read more

নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ বিএসএফ বিজিবির মাধ্যমে নেত্রকোনায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। সন্ধ্যায় Read more

ধামইরহাটে বিষ পানে যুবকের আত্মহত্যা
ধামইরহাটে বিষ পানে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিষ পানে ইমন হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়।  সোমবার Read more

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে Read more

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: মাওলানা রফিকুল
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: মাওলানা রফিকুল

ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন