মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে। খবর এনডিটিভির।ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে। তবে মিশনটি সফল নাকি ব্যর্থ, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পিএসএলভির ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।ইসরোর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের পর প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাক ছিল। চার ধাপবিশিষ্ট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে কাজ করেছে। তবে তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। এ সময় রকেটের গতিপথে একটি বিচ্যুতি লক্ষ্য করা যায়।সাধারণত পিএসএলভির তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তা প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।পিএসএলভি-সি৬২-কে লঞ্চ ভেহিকলটির ‘কামব্যাক’ হিসেবে দেখা হচ্ছিল। ২০২৫ সালে পিএসএলভির মাধ্যমে মাত্র একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, সেটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই ব্যর্থতাও রকেটের তৃতীয় ধাপেই ঘটেছিল বলে সে সময় জানিয়েছিল ইসরো।পিএসএলভি-সি৬২-তে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত একটি গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ও ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন,  নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সংশোধনীর Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন
বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ Read more

ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ঢাকার কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন