পঞ্চগড়ের দেবীগঞ্জ রেঞ্জ অফিসের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে অনিয়মের অভিযোগ আড়াল করতে তথ্য গোপনের প্রবণতা দেখা গেছে। পর্যাপ্ত তথ্য দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কর্মকর্তাদের বদলির অজুহাতে অনেক তথ্য গোপন রাখা হয়েছে।গত ৮ জুলাই তথ্য অধিকার আইনে দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ে আবেদন করেন প্রতিবেদক। এতে ২০২২ সালে দেবীগঞ্জ রেঞ্জ এলাকায় শুরু হওয়া সুফল প্রকল্পে স্টেশনারি, বৃক্ষরোপণ, অফিস ভাড়া, ঋণ কর্মসূচিসহ বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দ ও ব্যয়ের হিসাব চাওয়া হয়।এর পর ৩০ জুলাই দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষকের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি জানান, চাহিত তথ্য তার যোগদানের আগের এবং অফিসে সংরক্ষিত নেই। এগুলো সংগ্রহ করতে ১২-১৫ দিন সময় প্রয়োজন হবে।পরে ৬ আগস্ট সহকারী বন সংরক্ষক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা নূরুন্নাহার ডাকযোগে প্রেরিত এক চিঠিতে প্রতিবেদককে জানান, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে দপ্তরে কর্মরত না থাকায় এবং তথ্য সংগ্রহে একাধিক ইউনিট জড়িত থাকায় ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করা হবে।অবশেষে ২৮ আগস্ট ডাকযোগে উত্তর পাঠানো হয়। তবে তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। আবেদনে বৃক্ষরোপণ, ঋণ কার্যক্রম ও প্রকল্প চলমান অবস্থায় গঠিত সব ক্রয় কমিটির তথ্য চাওয়া হলেও সেগুলো সরবরাহ করা হয়নি।একদিকে তথ্য না দেওয়া এবং অন্যদিকে রেঞ্জ কার্যালয়ে তথ্য সংরক্ষিত না থাকার অজুহাত প্রকল্পের অনিয়মকে আবারও সামনে এনেছে। অথচ নিয়ম অনুযায়ী এসব তথ্য রেঞ্জ কার্যালয় ও দিনাজপুর সামাজিক বন বিভাগে সংরক্ষিত থাকার কথা। কিন্তু কর্মকর্তাদের বদলি ও পুরনো নথির অজুহাত দিয়ে দায় এড়িয়ে যাওয়া হয়েছে। অফিস থেকে তথ্য গায়েব হওয়ার বিষয়টি অনিয়মকে ঢাকতে ঘটানো হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সাথে প্রকল্প চলাকালীন নজরদারির অভাবের বিষয়টিও সামনে এনেছে।উল্লেখ্য, বন অধিদফতরের দেড় হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে Read more

‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে Read more

সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী
সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী

ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সালথা-নগরকান্দা মেইন সড়কের ভাঙা অংশ মেরামত করেছে জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ আসনের Read more

বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের পাশে জবি ছাত্রদল
বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের পাশে জবি ছাত্রদল

পূজার ছুটিতে দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস বন্ধ থাকায় ভেতরে অবস্থানরত কুকুরগুলো খাবারের সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শাখা Read more

যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত  হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনি Read more

নড়াইলে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
নড়াইলে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় পরনে থাকা ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শিরিন আক্তার শারমিন (৩২)।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন