জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বরিশালে বিএনপির শোক র‌্যালীর সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘এই আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান।’ তিনি বিএনপির নেতাকর্মীকে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরীক হতে নির্দেশ দেন। গণতন্ত্রের জন্য এত লড়াই। কিন্তু কেন আজ এত বিভেদ? এককভাবে কিছু করা যায় না। সম্মিলিত শক্তি থাকলে কোন পতিত স্বৈরাচার সাহস পেত না কিছু করতে।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অমর শহীদদের স্মরণে বরিশালে শোক র‌্যালীর পূর্ব শোক সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।তিনি আরো বলেন, ‘মানুষ হত্যা করেও নিজেকে রক্ষা করতে পারেনি শেখ হাসিনা, পালিয়েছে বিদেশে। ছাত্র জনতা জীবন দিয়ে দেখিয়েছে এদেশে কখনই ফ্যাসিস্টদের জায়গা হবে না।’পাড়া দিয়ে এনসিপি যা করছে তা সঠিক নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রিজভী বলেন, ‘সরকারের মধ্যে থেকে কোন রাজনৈতিক দল যদি গত ১৬ বছরের যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে কথা বললে জনগণ থেমে থাকবে না’ বলেও হুশিয়ারি দেন তিনি।তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে ঘাপটিমারা যুবলীগ ছাত্রলীগ হামলা চালিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় এককভাবে হয় না, সম্মিলিত শক্তি দিয়ে জয় করতে হয়। বিএনপি, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে। উদ্দেশ্য ভালো নয়। খুলনায় বিএনপি নেতার রগ কেটেছে। গোপালগঞ্জে হামলার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা। পাশের দেশকে ধ্বংস থেকে ষড়যন্ত্র করছে। একে অপরের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করলেও সব গণতান্ত্রিক শক্তি এক থাকতে হবে।’বিকেলে নগরীর সদর রোডে দলীয় বিএনপির কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে শোক সভায় কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।শোক র‌্যালী ও সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি নেতাকর্মীরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পরিকল্পিত হামলার শিকার হয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত Read more

ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৫৩ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৫৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

আতঙ্কের আরেক নাম নাফ নদী
আতঙ্কের আরেক নাম নাফ নদী

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এখন নীরবতা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসে কান্নার শব্দ। যে নদী একসময় জীবিকার প্রতীক ছিল, আজ Read more

হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার
হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক তাঁতী দল নেতার বাড়িতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আত্মগোপনে রেখে আশ্রয় Read more

নাহিদ-সারজিসদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা
নাহিদ-সারজিসদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা

গোপালগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির শীর্ষ কয়েকজন নেতার এপিসিতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন