আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৬ সালের প্রথম মাসে হওয়ার কথা রয়েছে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বসে নেই প্রার্থীরা। দৌড়ঝাপ শুরু হয়ে গেছে এখন থেকেই। বিএনপি, জাতীয় পার্টি ও এনসিপির নেতাদের প্রার্থীদের মধ্যে তৎপরতা থাকলেও মাঠে নেই আওয়ামী লীগ। ৫ আগস্টের পর থেকেই এলাকা ছাড়া আওয়ামী লীগ, তাছাড়া তাদের কার্যক্রমও নিষিদ্ধ।কুমিল্লা-২ আসন থেকে প্রার্থী হতে পারে যারা:১. ড. খন্দকার মোশাররফ হোসেন: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে এ পর্যন্ত যে কয়জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা। তিনি বিএনপির প্রভাবশালী নেতা। তিনি মনোনয়ন পেয়ে এমপি হলে মন্ত্রী বা তার চেয়ে বেশি কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘দল মনোনয়ন দিলে আমি কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন চাইবো। মনোনয়ন পেলে ২টি আসন থেকেই নির্বাচন করব।’ বিএনপির প্রভাবশালী এই নেতা সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছেন।২. মো. আক্তারুজ্জামান সরকার: তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক। কুমিল্লা উত্তর জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশে বিএনপির রাজনীতিতে হ্যাট্রিক করার এমন নজির নেই। বিএনপির একজন নিবেদিত প্রাণ। তিনি মনোনয়ন পেতে ড. খন্দকার মোশাররফ হোসেনের আর্শীবাদ নিয়েছেন। তিনি সাংগঠনিকভাবে সবচেয়ে এগিয়ে আছেন। ইতোমধ্যে তিনি সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন।৩. ইঞ্জিনিয়ার এম এ মতিন খান: তিনি জিয়া পরিবারের ঘনিষ্ঠ হিসেবে সর্বত্র পরিচিত। তিনি সাবেক সচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস। একজন ভালো মনের মানুষ হিসেবে মানুষ তাকে চিনে। এছাড়াও তিনি যখন এপিএস ছিলেন অসংখ্য মানুষকে চাকরি দিয়েছেন এবং উপকার করেছেন। দলমত নির্বিশেষে তিনি সকলের নিকট একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি এমপি হলে এলাকার উন্নয়ন অগ্রগতি হবে বলে অনেকেই বিশ্বাস করেন। দলীয় মনোনয়ন পেলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না, এমনটাই মনে করেন।৪. মো. আমির হোসেন ভূইয়া: সাবেক এমপি মো. আমির হোসেন ভূইয়া একজন ভদ্রলোক হিসেবে পরিচিত। তিনি এমপি থাকা অবস্থায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ উন্নয়নমূলক কাজ করেছেন। সকলের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তিনিও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আশাবাদী হোমনা-তিতাসের জনগণ তাকে মূল্যায়ন করবেন।৫. মো. মনোয়ার সরকার: তিনি তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের সন্তান। লন্ডন প্রবাসী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে এলাকায় তেমন কেউ তাকে চিনেন না। তবে ইতোমধ্যে হোমনা-তিতাসে তিনি ব্যাপক কার্যক্রম পরিচালনা করে পরিচিতি পাবার চেষ্টা করছেন।৬. ড. খন্দকার মারুফ হোসেন: তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র। উত্তরাধিকার সূত্রে খানিকটা এগিয়ে থাকলেও নির্বাচনী মাঠে তার গ্রহণযোগ্যতা বাবার মতো নয়। তিনিও চাইছেন বিএনপির নমিনেশন পেতে। কিন্তু বিএনপির হাইকমান্ড দিবে কিনা সেটাই প্রশ্ন।৭. সাঈদ আহমেদ সরকার: সাঈদ আহমেদ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। এনসিপি তিতাস উপজেলা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের একজন যোদ্ধা ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।৮. মাওলানা মো. সাঈদুল হক (জামায়াতে ইসলামী), ৯. মাওলানা তাইজুল ইসলাম (বাংলাদেশ ইসলামী আন্দোলন): তারা মাঠ গুছিয়ে নিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে হোমনা ও তিতাসবাসী তাদেরকে বেছে নিবে। তারা বলেন, ‘মানুষ এখন আর চাঁদাবাজ সন্ত্রাস ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না।’এ ছাড়াও প্রার্থী হিসেবে যাদের নাম আলোচিত হচ্ছে তারা হলেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, তার জন্মস্থান মেঘনা। আসন বিন্যাসে মেঘনা ও দাউদকান্দির সাথে থাকায় তিনি পড়েছেন বিপাকে। তিনি হোমনার সাথে মেঘনার পুনঃবহালের দাবিতে আন্দোলন করছেন। শেষ পর্যন্ত না হলে তিনি কুমিল্লা-২ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে অসমর্থিত সূত্র থেকে জানা গেছে।এ ছাড়া আলোচনায় রয়েছেন উপদেষ্টা রেজওয়ানা চৌধুরীর স্বামী আবু বকর সিদ্দিক লিটু, সোহেল রানা সম্পদ (আমজনগণ পাটি), হোমনা সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও এমকে আনোয়ারের কন্যা খাদিজা আক্তার রিনার নামও শোনা যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?

নারী নাকি পুরুষ, কারা বেশি হাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গবেষকরা। আর এতেই প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষাটি বলছে, Read more

যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ
যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth চারজন আর্মি কর্মকর্তাকে এক-তারকা জেনারেল পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়ায় পেন্টাগনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। Read more

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা Read more

বরগুনায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী
বরগুনায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রুপদন গ্রামের প্রয়াত শিক্ষক ক্ষিতীশ চন্দ্র মন্ডল এর বসত বাড়িসহ প্রাই ৩ শত Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ Read more

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)

পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া রয়েছে মেয়েদের বিগ ব্যাশ লিগ।ক্রিকেট৪র্থ টি–টোয়েন্টিনিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজসকাল ৬-১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন