জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন।নির্বাচনে এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।ভিপি পদে আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট, জিএস পদে মাজহারুল ইসলাম ৩৯৩০, এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ২৩৫৮ ও এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়া অন্য পদগুলো শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা ২৪২৮, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর ২৮১১, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম ১৯০৭, সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান ২০১৮, সহ সাংস্কৃতিক সম্পাদক- মো. রায়হান উদ্দীন ১৯৮৬, নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম ১৯২৯, ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন ৫৭৭৮, সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- মোছা. ফারহানা আক্তার লুবনা ১৯৭৬, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান ২১০৫, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন ২৪৩৬, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব ১৬৯০, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান ২৪৪২, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক ২৬৫৩, পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান ২৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।কার্যকরী সদস্য পদে (পুরুষ) মোহাম্মদ আলী চিশতী, মো. আবু তালহা ১৮৫৪, মো. তরিকুল ইসলাম ১৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।কার্যকরী সদস্য পদে (নারী) নুসরাত জাহান ইমা ৩০১৪, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান ২৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার Read more

৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার
গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার

হরমোন আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত সবকিছুকে কীভাবে প্রভাবিত করে। হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের শরীরকে সুচারুভাবে পরিচালনা Read more

দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম
দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন