নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধ সহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।শুক্রবার(২৫ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দুপুরে বরিশাল জেলা ও মহানগর হেফাজতে ইসলামের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এর আগে নামাজ পর খন্ড খন্ড মিছিল নিয়ে টাউন হলের সামনে জড়ো হয় নেতা কর্মীরা।পরে সংক্ষিপ্ত আকারে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।এসময় বক্তারা বলেন, নারী কমিশনের ৩শ’ ১৮ পৃষ্ঠার সুপারিশে ১০ টি বিষয় কুরআনের সাথে সাংঘর্ষিক। তাই এজন্য ক্ষমা চাওয়া সহ নতুন কমিশন গঠন করার দাবী তোলেন তারা।হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়বে আমির ও বরিশাল জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল হালিম এর সভাপত্বিতে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়বে আমির ও মহানগরের সভাপতি শেখ সানাউল্লাহ মাহমুদী, মহানগরের সহ-সভপাতি গোলাম মোস্তফা, জেলার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমূখ।অন্যদিকে একই দাবিতে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দরা। উক্ত সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগর ও জেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার
সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর আগামী সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। Read more

তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে
তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে

তুরস্কের পেশাদার ফুটবল লিগে অবৈধভাবে ম্যাচে বাজি ধরার মামলায় গ্রেপ্তার হওয়া ফুটবলারদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এদের Read more

মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ Read more

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর
সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী-স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর  হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন
নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এখন থেকে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে। দেশের সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি Read more

২২ এপ্রিল: নামাজের সময়সূচি
২২ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন