পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক।শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন।পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ ‘এমভি দি এক্সপ্লোরার’ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজের স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, সরাসরি ঢাকা থেকে আসা পর্যটকবাহী জাহাজটি শুক্রবার বিকেল ৪টার দিকে শরণখোলা স্টেশন ঘাটে পৌঁছায়। জাহাজে ৭৫ জন সদস্য ছিলেন। তারা স্টেশন থেকে পাস নিয়ে কটকার উদ্দেশে রওনা হন। তারা কচিখালীতে রাত্রিযাপন করেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা ডিমের চরে নেমে সবাই যে যার মতো আনন্দ উপভোগ করছিলেন। এদের মধ্যে একটি ছেলে স্রোতে ভেসে যায়।এসিএফ রানা দেব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কচিখালী কন্টিনজেন্টের কোস্ট গার্ড এবং অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কার্যক্রম শুরু করেন। ঘটনাস্থলে জাল ফেলে ঘিরে রাখা হয়েছে। এ ছাড়া সুন্দরবনে সব স্টেশন ও জেলেদের কিশোর নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, ডিমেরচরে সমুদ্রে নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্পীডবোট নিয়ে বনরক্ষীরা তল্লাশি চালাচ্ছেন এবং এ বিষয়ে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর

বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে Read more

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে এয়ারপোর্টমুখী লেন বন্ধ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে এয়ারপোর্টমুখী লেন বন্ধ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর মহাখালীতে একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টমুখী লেন পুরোপুরি বন্ধ রয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর Read more

ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি
ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি

দক্ষিণ ফ্রান্সের ‘অড অঞ্চলে’ কয়েক দিন ধরে ছড়িয়ে পড়া দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে। দাউ দাউ করে জ্বলছে পাহাড়-জঙ্গল, ছাই Read more

ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন