কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। আর এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে যশোদল বাজারে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যশোদল বাজারের শতশত ব্যবসায়ী ভয়ে তাদের দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের ছেলে পায়েল আহমেদ সম্প্রতি ভুবিরচর এলাকায় মোটরবাইক নিয়ে বেপরোয়া চলাচল করলে স্থানীয় মসজিদের মোযাজ্জেন তাকে বাধা দেন। এ সময় উত্তেজিত হয়ে মোযাজ্জেনের ওপর হাত তোলেন পায়েল। পরে স্থানীয়রা মিলে তার মোটরসাইকেলটি আটক করে। বিষয়টি মীমাংসার জন্য বাজার কমিটি কয়েক দফা চেষ্টা করলেও সমাধান হয়নি। পরে শুক্রবার মোযাজ্জেনের ভাইয়ের ফার্মেসিতে দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে বাজারে হামলা চালায় পায়েল ও তার সহযোগীরা।এ সময় বাজার কমিটির লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ হামলায় ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি

টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ Read more

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া
শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (৮ Read more

মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান
মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের দশম Read more

কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?
কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?

পর্যাপ্ত পানি পান হলে প্রস্রাবের রং স্বচ্ছ থাকে। যা শরীরের জন্য সবুজ সংকেত। কিন্তু পানি পানের পরও অনেকেরই প্রস্রাবের রং Read more

মেঘনায় লঞ্চ সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে
মেঘনায় লঞ্চ সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা Read more

প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন