প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতে গালফ নিউজে রোববার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ২৬ ও ২৭ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাষ্ট্রীয় ছুটি থাকবে। এরপর সব সেক্টরে কাজ পুনরায় শুরু হবে রোববার (৩০ নভেম্বর) থেকে। চলতি বছর থেকে প্রথমবারের মতো ধনী আরব দেশটিতে জাতীয় দিবস দুই দিনব্যাপী উদযাপিত হবে। দেশটির সর্বোচ্চ নেতা সুলতান হাইতাম বিন তারিকের জারি করা রয়্যাল ডিক্রি (রাজকীয় অধ্যাদেশ) নং ১৫/২০২৫ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।এ সংশোধনের মাধ্যমে আগের রয়্যাল ডিক্রি নং ৮৮/২০২২–এ পরিবর্তন এনে জাতীয় দিবসের তারিখ ১৮ নভেম্বর থেকে সরিয়ে ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সরকারি গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এই আদেশ কার্যকর হয়ে গেছে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পরিবর্তনের ফলে ওমানের স্বাধীনতার ঐতিহাসিক গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করা যাবে-একই সঙ্গে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য উদযাপনে নাগরিক ও প্রবাসীরা আরও বেশি সময় পাবে। মুসলিমপ্রধান দেশ ওমানের জনগোষ্ঠীর প্রায় ৯৫ শতাংশের বেশি মুসলিম, যার বড় অংশ ইবাদি মাজহাব মেনে চলেন (এটি সুন্নি ও শিয়া থেকে ভিন্ন একটি ইসলামী মতবাদ)। ওমান আরব উপদ্বীপে অবস্থিত এবং আরব লীগের সদস্য। আরবি হলো দেশটির রাষ্ট্রভাষা, আরব সংস্কৃতি ও ঐতিহ্য সমাজের মূল ভিত্তি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আর কোনো রিট আমলে নেওয়া হবে Read more

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা।মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের মৎস্য ভাতকে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট
সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে পূর্বশত্রুতার জেরে এক পরিবারের ওপর বারবার সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। Read more

ফুলবাড়ীতে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন