পর্যাপ্ত পানি পান হলে প্রস্রাবের রং স্বচ্ছ থাকে। যা শরীরের জন্য সবুজ সংকেত। কিন্তু পানি পানের পরও অনেকেরই প্রস্রাবের রং ঘোলাটে হয়ে থাকে।সাধারণত ওষুধের প্রতিক্রিয়ার কারণে প্রস্রাবের রং ঘোলাটে বা স্বচ্ছ না হলে অন্য রঙের হয়ে থাকে। কিন্তু চিকিৎসকরা বলছেন, কোনো ধরনের কারণ ছাড়াই যদি প্রস্রাবের রং বদলে যায়, তাহলে বুঝতে হবে শরীরে কোনো জটিল সমস্যা রয়েছে। এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি বিভাগের চিকিৎসক গোপাল রামদাস।এ চিকিৎসক বলেছেন, প্রাথমিকভাবে ডিহাইড্রেশন বা কিডনিতে কোনো সংক্রমণ হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অন্যান্য কারণেও প্রস্রাবের রং বদলে যায়। তাহলে সেসব কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে নেয়া যাক-১। ডিহাইড্রেশন:শরীরে ফ্লুইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভাবে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়। এ কারণে প্রস্রাবের রং ঘোলাটে হওয়ার সম্ভাবনা থাকে।সমাধান:এ ধনের সমস্যা হলে দিনে অন্তত ৬ থেকে ৮ গ্লাস পরিমাণ পানি পান করতে হবে। তাৎক্ষণিক ফল পাওয়ার জন্য ওআরএস-ও পান করতে পারেন।২। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন (ইউটিআই):মূত্রথলি বা নালিতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে প্রস্রাবের রং ঘোলাটে হতে পারে। এর সঙ্গে দুর্গন্ধ, ঘন ঘন প্রস্রাবের বেগ আসা এবং প্রস্রাব করার সময় জ্বালা-পোড়া ও অস্বস্তি হওয়া ইউটিআই’র লক্ষণ হতে পারে।সমাধান:এ সমস্যা হলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে হবে। অন্যাথায় জটিল হওয়ার সম্ভাবনা থাকবে।৩। যৌনরোগ:নারী-পুরুষ উভয়ই যৌনরোগের শিকার হতে পারে। সাধারণত এ ক্ষেত্রে মূত্রনালিতে সংক্রমণ হয়ে থাকে, যা খুবই স্বাভাবিক। এমনটা হলেও প্রস্রাব ঘোলাটে হয়ে থাকে।সমাধান:যৌনরোগ হলে প্রাথমিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা আবশ্যক। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।৪। কিডনিতে পাথর:মূত্রনালিতে অনেক সময় বেশ ক্ষুদ্র ক্যালকুলি বা পাথর জমে থাকে। এ ধরনের পাথর জমলে কোমর-পিঠে যন্ত্রণা হয়, প্রস্রাবের সঙ্গে রক্তও বের হতে থাকে। অনেক সময় প্রস্রাবের রং-ও বদলে যেতে দেখা যায়।সমাধান:মূত্রনালিজনিত সমস্যা মনে হলে কালক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 
দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 

জোরপূর্বক জমি দখলে ব্যর্থ হয়ে দ্রুত বিচার আইনে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জমির আলী খা (৬২) নামে Read more

আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর
আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বাংলাদেশ ও আমিরাতের Read more

টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে Read more

গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গজারিয়ার Read more

মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা
মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন